জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।
প্রকাশিত ফলাফলে দেশের ১৮১টি অধিভুক্ত কলেজের মোট ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন পরীক্ষার্থীর ফলাফল অন্তর্ভুক্ত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬০ দশমিক ৯৭ শতাংশ। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/-এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
ফলাফল প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি এবং পরবর্তী একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।