জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট ধানসিঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন।
ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনির আহমদ, সহসভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুলাই যোদ্ধা মোবারক হোসেন জিহান, চকরিয়া পৌর ছাত্রদলের সভাপতি জুলাই যোদ্ধা সাইমুল হাসান জামশেদ ও সাবেক ছাত্রনেতা জুলাই যোদ্ধা মুহাম্মদ সাঈদ হাসান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইকে ধারণ করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য সুধীর চন্দ্র দাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা মুহাম্মদ বাকী বিল্লাহ।