ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠান। রবিবার বিকেলে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনে জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে।
ইউনিয়ন আমীর মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উলামায়ে মশায়েখের জেলা সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আকবর হোসাইনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।