বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর, ঢাকা টু রংপুর লংমার্চ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকারের পরিচালনায় ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো: হেমায়েত হোসেনের সভাপতিত্বে আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার, রাত ৮টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ (হাতিরঝিল- তেজগাঁও- শেরেবাংলা নগর আংশিক) জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদী, অঞ্চল টিম সদস্য মো. ইউছুফ আলী মোল্লা, হাতিরঝিল থানা পশ্চিমের আমীর (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম আকন্দ, হাতিরঝিল থানা পূর্ব আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, তেজগাঁও উত্তর থানা আমীর হাফেজ আহসান উল্লাহ, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, শেরেবাংলা থানা দক্ষিণের আমীর আবু সাঈদ মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা মহানগরী উত্তর ছাত্রশিবিরের পরামর্শ সভার সদস্য ও বুটেক্স সভাপতি সাজজাদ হোসাইন শিহাব, হাতিরঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসান।