৬ মে বুধবার সাভার পৌরসভার স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে রুকন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এবং সঞ্চালনা করেন থানার সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম।
রুকন বৈঠকে আরও উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান, মাহমুদুর রহমান, ডা. জহিরুল হক, মুহাম্মদ কামাল উদ্দিন, নিশাত জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ আমাদের জন্য আত্মসমালোচনা, দায়িত্ববোধ বৃদ্ধি এবং সংগঠনের প্রতি অঙ্গীকার নবায়নের গুরুত্বপূর্ণ সময়। পক্ষকে সফল ও ফলপ্রসূ করতে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করতে হবে, সকল কাজের ভিত্তি হবে আল্লাহভীতি ও ইখলাস। নিয়মিত কুরআন অধ্যয়ন, তাহাজ্জুদুের নামাজ পড়া, নিয়মিত আত্মসমালোচনা করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলার জন্য সময়মতো সকল বৈঠক, রিপোর্ট ও দায়িত্ব পালন সঠিকভাবে করতে হবে। শতভাগ আনুগত্য ও পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভালোবাসা বজায় রাখতে হবে। প্রত্যেক রুকনকে নিজের ইউনিট ও এলাকার সাংগঠনিক অবস্থা সম্পর্কে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন বলেন, দাওয়াতি কাজের পরিমান বৃদ্ধি করতে হবে,
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য উত্তম চরিত্র ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। নিজেদেরকে আরও দক্ষ, দায়িত্বশীল ও আল্লাহমুখী কর্মী হিসেবে গড়ে উঠার আহবান করেন। সর্বপরি আমাদেরকে ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার প্রত্যয়ে এগিয়ে চলার আহবান জানান।