নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তের ছোঁড়া গুলীতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে এগারোটা আমানউল্লাহ পুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন রাস্তায় এঘটনা ঘটে। গুলীবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে এগারোটায় নিজ বাড়ির সামনের রাস্তায় তার বন্ধুদের সাথে কথা বলছিলেন মাহিন। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় ৪/৫ জন সেখানে এসে টর্চ লাইটের আলো জ্বালিয়ে হঠাৎ একটি গুলী করে। গুলীটি তার পাঁয়ে লেগে লাগলে সে মাটিতে লুটিয়ে গেলে সন্ত্রাসীরা একই স্থানে আবারো গুলী করে তারা দ্রুত সিএনজি যোগে ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়।

পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলী করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজ সন্ত্রাসী সিএনজিযোগে আমাদের মাহিন নামে এক কর্মীকে গুলী করে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। গুলীবিদ্ধ মাহিনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকরা ঢাকায় রেফার করেছেন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ হাসান আল মুলক বলেন, গুলীবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আমানউল্লাহ পুরে একজন গুলীবিদ্ধ হয়েছে। ঘটনা জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গুলী করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নোয়াখালী জেলা জামায়াতের বিবৃতি

বেগমগঞ্জ উপজেলায় আমানুল্লাপুরে জামায়াত কর্মী মাহিনুল ইসলাম মাহিনকে গুলী করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। গতকাল রবিবার রাত দশটার পরে, এ ঘটনা ঘটে, বর্তমানে গুরুতর আহত অবস্থায় মাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ। নেতৃবৃন্দ এঘটনাকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে অবিহিত করেন। নেতৃবৃন্দ আরো বলেন,এ ঘটনা বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করেন এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করেতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যাবস্থা গ্রহণের জোর দাবী জানান।

প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন, মাওলানা বোরহান উদ্দিন

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ। নেতৃবৃন্দ এঘটনাকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে অবিহিত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করেন এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করেতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যাবস্থা গ্রহণের জোর দাবী জানান। মাওলানা বোরহান উদ্দিন সোমবার সকালে মাহিনুল ইসলাম মাহিনের বাড়িতে যান এবং তার পরিবারকে শান্তনা দেন তাদেরকে ধৈর্যধারণ করতে বলেন।