কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা বলেছেন, রাসুল (সা.)-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ। তাঁর আদর্শ বুকে ধারণ করে সমাজ সংস্কারের কাজে এগিয়ে আসতে হবে। রাসুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা ছাড়া সমাজে শান্তি আসবে না। তাই সবাইকে দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, রাসুল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন পরিচালনা করতে হবে। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
রোববার (১৩ সেপ্টেম্বর) কুষ্টিয়া সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি নুরুল আমিন জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক খন্দকার এ কে এম আলী মুহসিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নেতা কাজী হামিদুল ইসলাম বোরহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সীরাত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।