এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা কিংবা তীব্র হতাশা থেকে আত্মঘাতী হওয়ার মতো সিদ্ধান্ত না নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে শিবির।

এক বার্তায় ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় ফেইল করে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করছো। আবার কেউ কেউ হয়তো তীব্র হতাশা থেকে নিজেকে শেষ করে দিতে চাচ্ছো।

ছাত্রশিবির জানিয়েছে, তোমরা যারা নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছ, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের সামনে যেতে লজ্জা পাচ্ছ তারা প্লিজ একবার আমাদের সাথে কথা বলো।

বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, তোমাদের এই কঠিন সময়ে ছাত্রশিবির পাশে থাকতে চায়। আমাদের স্পেশাল সেশনে জয়েন করো। তোমাদের জন্য হেল্প কেয়ারের পাশাপাশি ছাত্রশিবির আয়োজন করছে বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। সেশন পরিচালনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাহলে আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি ফিলাপ করে গ্রুপে যুক্ত হয়ে নাও এখনই।

বিস্তারিত দিকনির্দেশনা গ্রুপে দেওয়া হবে।