কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আল ফালাহ ইসলামি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, আব্দুল আলীম, উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।