রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা ঃ রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন।

তিনি গতকাল শুক্রবার বিকেলে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে স্থানীয় মডেল মসজিদ অডিটরিয়ামে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বদরগঞ্জ উপজেলা শাখা জামায়াত আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এমপি। উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা মেনহাজুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, দেশে একই সাথে দু’টি নির্বাচন হয়েছে সরকার একটি মানলেও আর একটি মানতে টালবাহানা করছে। তিনি বরেন জুলাই সনদ না মানলে এর ফল কারও জন্য ভাল হবে না। দেশে এখন সন্ত্রাস নৈরাজ্য বৃদ্ধি পেয়েছ্ েচাঁদাবাজি, খুন বেড়েছে। সম্প্রতি বদরগঞ্জে এক ব্যক্তি খুন হয়েছ্ েতিনি অবিলম্বে দায়ী ব্যাক্তিকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রত দাবী জানান। দ্রব্য মুল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যূতের দাম বৃদ্ধির পাঁতারার বিষয়ে তিনি জনবিরোধী কোন সিদ্ধান্ত না নিতে সরকারের নিকট দাবি জানান।