বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গুটি কয়েক কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে বাংলাদেশ রেলওয়ে আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলের ১৭ বছরে বাংলাদেশ রেলওয়ে কে লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত করছে।
গতকাল শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ২৪ তম কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, তিনি আরো বলেন রেল খাতে দীর্ঘ দিনের অবস্থাপনা, লুটপাট ও দুর্নীতির কারণে দেশের সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন দেশের রেল সেক্টর কে কিভাবে উন্নতি করা যায় কিভাবে দুর্নীতির হাত থেকে রেলকে বাঁচানো যায় এবং লাভবান একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সেটা নিয়ে সরকারকে আরও বিস্তার কাজ করার পরামর্শ দেন, বাংলাদেশের যে ১৩ টি জেলায় এখনো রেলের কানেক্টিভিটি নাই সেই জেলাগুলোতে কিভাবে রেলের কানেক্টিভিটি তৈরি করা যায় এ ব্যাপারে সরকারকে কাজ করার পরামর্শ প্রদান করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এদেশের ট্রেডইউনিয়নের ইতিহাসে অন্যতম পথিকৃতি হিসেবে কাজ করেছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের এই সংগঠন যেমনি ভূমিকা ছিল এমনি রেলওয়ে কে গঠন করার জন্য এই সংগঠনটি তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, বিগত আমলে এই সংগঠনটির নেতারা সত্য কথা বলতে যেয়ে, শ্রমিকদের অধিকার আদায় করতে যেয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন বাংলাদেশের রেলওয়েতে যে দুর্বিতয়ন চলতেছে তা রাখতে না পারলে বাংলাদেশের সম্ভাবনামায় এই খাতটি অচিরেই ধ্বংস হয়ে যাবে। অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন গুটিকয়েক অসৎ কর্মকর্তা-কর্মচারীর কারণে রেলওয়েতে যে লুটপাট চলছে সেটা দ্রুত বন্ধ না হলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ সাধারণ জন তাকে সাথে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলবে।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী, কবির আহমেদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম, লুৎফর রহমান সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মো: আখতারুজ্জামান সভাপতি ও মনিরুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক সহ ৩২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।
ঢাকা উত্তর অঞ্চলের শিক্ষাশিবির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতা কর্মীদের নিজেদের নৈতিক চরিত্রের সৌন্দর্য সমাজের সর্বত্র ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং একই সাথে সাধারণ মানুষের সমস্যা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গতকাল শুক্রবার বিকালে আল ফালাহ মিলনায়তনে ঢাকা উত্তর অঞ্চল (গাজীপুর মহানগরী, গাজীপুর জেলা, টাংগাইল জেলা এবং মানিকগঞ্জ জেলা) এর কর্মপরিষিদ ও শুরা সদস্যদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষিদ সদস্য এ টি এম মাসুম, নির্বাহী পরিষদ সদস্য, ইজ্জত উল্লাহ এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, উত্তর অঞ্চলের টিম সদস্য খলিলুর রহমান মাদানী, গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক জামাল উদ্দীন, জাহিদুর রহমান এবং দেলোয়ার হোসেন সহ অঞ্চলের সকল জেলা আমীর কর্মপরিষদ ও শুরা সদস্য বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।