সাতকানিয়া : গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়ার কেরানীহাটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নোমান উদ্দিন, মীর মুহাম্মদ সালাউদ্দিন এবং সাহাব উদ্দিন আল আজাদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলডিপি, এনসিপি, এবি পার্টি, নেজামী ইসলামী পার্টিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে কেরানীহাটসহ আশপাশের এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সরকারের প্রতি গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের প্রধান বাজারে ‘জুলাই সনদ’-এর পক্ষে জনমত তৈরিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা (উত্তর) জেলা শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে দাউদকান্দি বাজার বড় মসজিদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। বাজারের প্রতিটি দোকান ও পথচারীসহ সাধারণ জনতার মাঝে এ সময় জুলাই সনদের লিফলেট তুলে দেওয়া হয়। কুমিল্লা জেলা (উত্তর)-এর আমীর অধ্যাপক আবদুল মতিন-এর সভাপতিত্বে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণকালে জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সাহেব, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস আমীর ইঞ্জি.শামীম বিজ্ঞ, মেঘনা আমীর লোকমান আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌরসভা আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া ও সেক্রেটারি শাহজাহান তালুকদার প্রমুখ।
লালমনিরহাট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা মেনে নেয়ার দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেল সাড়ে ৫ লালমনিরহাটের মিশন মোড় চত্বরে থেকে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ জনগনসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ওই ৯ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসৃচীতে
উপস্থিত ছিলেন, জেলা আমীর এডভোকেট আবু তাহের, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমীর অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, এনসিপির মোহাম্মদ আজিজুল ইসলাম ও মৃত্যুঞ্জয় সহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে ৯ দফা দাবি নিয়ে। জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের সাংবাদিকদের ব্রিফিং করেছেন।
মাদারীপুর : বৃহস্পতিবার গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে ১১ দলীয় ঐক্য মাদারীপুর জেলার উদ্যোগে সারা দেশব্যাপী লিফলেট বিতরণের অংশ হিসেবে পুরান বাজার মেলবোর্ন প্লাজার সম্মুখে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে,মাদারীপুরের জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান বলেন, আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। সরকারকে বাধ্য করা হবে জুলাই সনদ বাস্তবায়ন করার।তিনি আরো বলেন, আমরা ধারণাও করতে পারেনি নব নির্বাচিত সরকারের বিরুদ্ধে এত তাড়াতাড়ি আমাদের মাঠে নেমে আন্দোলন করতে হবে।
ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি পৌর শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখা। বুধবার বিকেল ৫টায় ঘটনাস্থলে গিয়ে ১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক ১৭জনকে ৬হাজার টাকা করে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান খলিফা, কৃষ্ণকাঠি ওয়ার্ড জামায়াত সভাপতি সরোয়ার হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, ঝালকাঠি পৌরসভার শশ্মানঘাট এলাকায় বসতঘরে আগুন লাগে এবং অগ্নিকাণ্ডের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠিসহ চারটি দমকল ইউনিটের চেষ্টায় অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ১৬টি ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন।