বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম-এর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই উন্নতির দিকে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৭ এপ্রিল) তার ফেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত (ওরাল রেস্ট)-এ থাকায় কথা বলা থেকে বিরত আছেন। আশা করা যাচ্ছে, ইনশাআল্লাহ খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ পাবেন।

আরো জানানো হয়, দোয়া ও খোঁজখবর নেওয়ার জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অপ্রয়োজনীয় কষ্ট করে হাসপাতালে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন। অনেকের ফোন রিসিভ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।