মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মির্জা গালিব।

রোববার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে, সরবরাহ কমছে এবং এর ফলে দেশে দ্রব্যমূল্যও ঊর্ধ্বমুখী।

ফেসবুকে তিনি লেখেন, জ্বি স্যার, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের দাম বাড়তেছে, সরবরাহ কমতেছে, দ্রব্যমূল্য বাড়তেছে। কিন্তু আপনারা এই সব সমস্যার সমাধান বাদ দিয়া সবাই মিলে জামায়াতকে কীভাবে নির্মূল করা যায় সেই কাজেই বেশি করে মন দেন। তাতেই জনগণ খুশি হবে!