জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২১ আগস্ট) টঙ্গী পূর্ব থানা শাখার ৪৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দত্তপাড়া হাজী মার্কেটের সামনে এসব আবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম।

বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করে বলেন, সরকার জনগণের রায়ের প্রতি অসম্মান প্রদর্শন করছে, বিশ্বাসঘাতকতা করছে। তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটের গণরায় মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় গণ-আন্দোলনের মাধ্যমে এই গণ বিরোধী সরকারের পতন ঘটিয়ে জনগণের রায় বাস্তবায়ন করা হবে বলে সতর্ক করা হয়।

জামায়াতে ইসলামীর ৪৮ নাম্বার ওয়ার্ড শাখার আমির আবুল বাশার এর সভাপতি কে জনসভা বেশে টঙ্গী পূর্ব থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।