ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আল হাদী হোসেন সৌরভকে সভাপতি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী আরিফুল কবিরকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়। সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ এই কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি খায়ের মাহমুদ, সহ-সভাপতি হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রুদ্র, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন আলী, সহ-কোষাধ্যক্ষ মিফতাহুল বরাত, দপ্তর ও মিডিয়া সম্পাদক মোজাহিদুল ইসলাম মাহির, সহ-দপ্তর ও মিডিয়া সম্পাদক মহিম বিশ্বাস প্রিন্স, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এবং পরিকল্পনা ও প্রোগ্রাম বাস্তবায়ন সম্পাদক নাজমুল হোসেন অপূর্ব।
আগামী এক মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।