সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম লেবু ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন।
রবিবার তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময়ের সময় স্থানীয় জনগণ তাকে আন্তরিক অভ্যর্থনা ও ভালোবাসা জানান। এ সময় জহিরুল ইসলাম লেবু ইউনিয়নের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিয়ান এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।