জামালপুর সংবাদদাতা : ১৭ মে জামালপুরের মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাজেদুল হাসান সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন, জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামী নোয়ারপাড়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, চর গোবিন্দী বালিকা মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং চর গোবিন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদসহ আরো অনেকে।