দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাউদকান্দি জোনের উদ্যোগে জোনভিত্তিক ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গৌরীপুর ইউনিয়নের বন্ধন কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোল্লা নাজিম উদ্দীন।দাউদকান্দি জোন নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা জামায়াতের আমীর শামীম সরকার বিজ্ঞ এবং মেঘনা উপজেলা জামায়াতের আমীর লোকমান হোসেন।এছাড়াও দাউদকান্দি জোনের আওতাধীন বিভিন্ন ইউনিটের সভাপতি এবং প্রায় চার শতাধিক নেতা-কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন
কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাউদকান্দি জোনের উদ্যোগে জোনভিত্তিক ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition