দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে সকাল ৮ ঘটিকায় গৌরিপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার ইউনিট সভাপতিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকারের সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এবং দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুলের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে দারস প্রদান করেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। এ সময় তিনি বলেন,”ইউনিট সভাপতিরা হলো জামায়াতের মূল চালিকাশক্তি, তাদেরকে এই অঞ্চলে ইসলামী বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে”। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন মোল্লা, কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক জিসান প্রধান। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলার আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌর আমীর মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, মেঘনা উপজেলার আমীর লোকমান হোসেন, দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান, দাউদকান্দি পৌর সেক্রেটারি শাহজাহান তালুকদার সহ প্রমুখ।