বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্দ্যোগে গত শনিবার আলফ্রেড স্কুল প্রাঙ্গনে ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মুহাম্মদ মতিউর রহমান খানের পরিচালনায় ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর নওশেদ আলম ফারুক সভাপতিত্বে অতিথি ছিলেন উদ্বোধন করেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নূল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই ফ্রি সুনাœতে খাতনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের নিয়মিত কাজের অংশ। এছাড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানাবিধ সামাজিক করা হয়ে থাকে। প্রধান অতিথি রোগীদের অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন অপারেশন সেন্টার ও মেডিসিন বিভাগ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন। আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী দক্ষিণ থানার কর্ম পরিষদ সদস্য ও ৬১নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
উল্লেখ্য, এলাকার অসহায় দরিদ্র পরিবারের ৩৫ জন ছেলে শিশু সন্তানের ফ্রি সুন্নাতে খাতনা সম্পন্ন করা হয় এবং শিশুদের লুঙ্গি, গামছা ও টুপি উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।