সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষা (ভাইভা)-র নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, স্বজনপ্রীতি, ঘুষ ও দুর্নীতির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর শিববাড়ি মোড়ে মহানগর ছাত্রশিবির আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর শাখার সভাপতি রাকিব হাসান।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমির মুশাররফ আনসারী এবং সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম।

মানববন্ধনে বক্তারা সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, স্বজনপ্রীতি, ঘুষ ও দুর্নীতির সুযোগ তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁরা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মহানগর ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান এবং ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিবসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।