কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা বলেছেন, আলেম উলামারা নবী ও রাসুলের উত্তরসূরী। একজন আলেম হিসাবে দুনিয়াতে মানুষকে সঠিক পথ দেখাতে হবে ও আখেরাতের পথ দেখাতে হবে। তাই নবীদের ওয়ারিশ আলেম উলামাদের দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে।
শনিবার সকালে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে মাজালিসুল মুফাসসীরিন এর কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সভায় তিনি একথা বলছিলেন।
মাজালিসুল মুফাসসীরিন কুষ্টিয়া জেলা ও খুলনা বিভাগের নির্বাচিত সভাপতির সংর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর উপদেষ্টা অধ্যক্ষ তারিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী, জেলা তালিমুল কোরআন প্রধান অধ্যাপক শহীদুল বারী, মাওলানা ইয়াসির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মাজালিসুল মুফাসসীরিন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী।
সভা শেষে মাজালিসুল মুফাসসীরিন কুষ্টিয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সভাপতি মাওলানা জুলফিকার আলি, সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাতসহ অন্যান্য পদে সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।