গৌরনদ (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষায় উপজেলার ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, মিসেস হুসনে -আরা কে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬উপলক্ষে বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষকদের কর্মদক্ষতা ওপর ভিত্তি করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করেন। উপজেলার ধুরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, মিসেস হুসনে -আরাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে।

জানা যায়, মিসেস হুসনে- আরা ২০০৭ সালে প্রধান শিক্ষক হিসেবে ধুরিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন, সেই থেকে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পাঠদান সহ, শৃঙ্খলা খেলাধুল ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন, তার কর্মদক্ষতা স্কুলটির শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র ছাত্রীদের মাঝে শৃঙ্খলা সামাজিক পরিবেশ রক্ষায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তার কর্ম দক্ষতায় সহকর্মী, অভিভাবক সহ এলাকায় তিনি একজন কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত।