নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি কোয়েল পাখির খামার ভাঙচুুর করে প্রায় দুইশত কোয়েল পাখি মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে। গত শুক্রবার (২২ মে) মাহমুদুর রহমান চৌধুরীর বড় ভাই মাকসুদুর রহমান চৌধুরী, ছোট ভাই মোরসেদুর রহমান চৌধুরী ও ভাতিজা শাইল চৌধুরীর নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসীদল অভিযোগকারী মাহমুদুর রহমান চৌধুরীর বাড়ির পাশের জমিতে স্থাপিত কোয়েল পাখির খামার ভাঙিয়া চুরমার করে দেয়। এসময় দুই শতাধিক কোয়েল পাখিকে মেরে ফেলে এবং খামারে থাকা আরো প্রায় শতাধিক কোয়েল পাখি উড়ে চলে যায়। শুধু তাই নয় খামারের চারিপাশে লাগানো কাঠাল গাছে কাঠালগুলোও কেটে বিনষ্ট করে দেয়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মাহমুদুর রহমান চৌধুরীকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। মাহমুদুর রহমান চৌধুরী গতকাল শনিবার নরসিংদী পুলিশ সুপারের নিকট এব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
পলাশে কোয়েল পাখির খামারে হামলা দুইশ’ পাখির মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি কোয়েল পাখির খামার ভাঙচুুর করে