খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক জলিল মুন্সি (৩৫) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে।
এ সময় পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত জলিল ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন। তার কাছে কে বা কারা চাঁদা চেয়েছিল, তা-ও প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।