জয়পুরহাট জেলা সংবাদদাতা

জয়পুরহাটে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা বিতরণ। জয়পুরহাট সদর উপজেলায় ৫শ’ ১৭ ও পাঁচবিবিতে ৪শ’ ৫০ অসহায় পরিবারের হাতে সহায়তা তুলে দেন জয়পুরহাট-১ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ থেকে নগদ সহায়তা বিতরণ করেন।

গতকাল রোববার বিকেলে শহরের আরামনগরস্থ জেলা জামায়াত কার্যালয় প্রাঙ্গণে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এডভোকেট মামুনুর রশিদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, অফিস সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলান া সাইদুর রহমান, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেন, সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে পাঁচবিবি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের উপজেলার ৪শ’ ৫০টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারী আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নি¤œআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এই ধরনের সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সহায়তা পাওয়া অনেক উপকারভোগী সরকারের এই উদ্যোগ ও এমপি ফজলুর রহমান সাঈদের মানবিক ভূমিকার প্রশংসা করেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।