ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ট্রাকের ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বন্ধু জানান, ১১টি মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে ১১ বন্ধু বান্দরবানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। উপজেলার গজারিয়ার বাউশিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।