আফিয়া আলম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

দেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করে জুলাই বিপ্লব। জুলাই আমাদের যে শিক্ষা দিয়েছে তা স্লোগান বা আন্দোলনে সীমাবদ্ধ নয়। এদেশের মানুষ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিকের মতো দায়িত্ব পালন করার শিক্ষা আমরা পেয়েছি। দুর্নীতি,অন্যায়ের বিরুদ্ধে সচেতনমূলকভাবে অবস্থান নিতে হয় তা জুলাই থেকেই এদেশের জনগণ বাস্তব রূপচিত্র দেখতে পেয়েছে। জনগণের সম্পদ রক্ষার কৌশল, স্বেচ্ছাসেবার মর্ম সবটাই জুলাই বিপ্লব মানুষের মধ্যে জাগ্রত করেছে।

ভোটাধিকার, নাগরিক অধিকার ও সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা শুধুমাত্র সংবিধানে লিপিবদ্ধ যেন না থেকে বাস্তবে তা রূপায়িত হওয়ার মূলমন্ত্র আমরা এ আন্দোলন থেকে জানতে পারি। মানবিক মূল্যবোধ, সেগুলোর চর্চা, মতভেদ থাকা সত্ত্বেও সহনশীল হয়ে সম্মিলিত হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করা আমরা জুলাই গণঅভ্যুত্থান-এর মাধ্যমে জেনেছি।

অসহায় মানুষের পাশে থাকা আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ মানবতাবোধ, স্বেচ্ছাসেবা, সম্পদরক্ষা, নাগরিক অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন সংস্কৃতি চর্চার প্রতিফলন জুলাই বিপ্লবে দেখা যায়। এজন্য জুলাই সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দেয় আমাদের সকলকে।