দেশের কথা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

ঢাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। ফুটওভার ব্রিজ সাধারণ মানুষের সুবিধার জন্য ও সড়ক দুর্ঘটনা এড়াতে দেওয়া হলেও, বর্তমানে দেখা যাচ্ছে ফুটওভার ব্রিজ সাধারণ মানুষের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসাধারণের যাতায়াত সুবিধার্থে এই অবকাঠামো নির্মাণ করা হলেও, বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন। এ ফুটওভার ব্রিজগুলো এখন নগরবাসীর কাছে ভীতি ও আতঙ্কে পরিণত হয়েছে।

এই অনিরাপদ ফুটওভার ব্রিজগুলোতে অনেক পথচারী তার সর্বস্ব হারিয়ে ফেলে এবং শারীরিকভাবে নির্যাতিত হয়। মিরপুর, ফার্মগেট, বিজয় সরণি, নয়াবাজার, মতিঝিলসহ রাজধানীর অতিগুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার ফুটওভার ব্রিজগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সন্ধ্যা নামার সাথে সাথেই এসব ব্রিজে মাদকসেবীদের অবাধ আড্ডা ও মাদক কেনাবেচা শুরু হয়ে যায়। এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি মহাসড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন, যা মারাত্মক সড়ক দুর্ঘটনার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি করছে।

শহরে বসবাসকারী সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট ও ফুটওভার ব্রিজগুলো যদি নিরাপদ করে দেওয়া যায়, তাহলে দুর্ঘটনা অনেকটা এড়ানো সম্ভব। ফুটওভার ব্রিজগুলোতে পর্যাপ্ত আলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার। ব্রিজগুলোতে পর্যাপ্ত আলোকব্যবস্থা নিশ্চিত করা, প্রশাসনিক তদারকি জোরদার করা এবং প্রতিটি ফুটওভার ব্রিজ সিসি ক্যামেরার নজরদারির আওতাভুক্ত করা । তাহলে রোধ করা সম্ভব হবে এসব অনাকাক্সিক্ষত ও মর্মান্তিক ঘটনা।

-সাব্বির হোসেন মিরাজ

শিক্ষার্থী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে, বরিশাল।