বিবাহ একটি পবিত্র বন্ধন। পারিবারিক দন্দ-কলহ কেন্দ্র করে বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। বিবাহবিচ্ছেদ নিত্যদিন বেড়ে চলছে। এর ক্ষতিকর প্রভাব কেবল স্বামী-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়ে সন্তানের উপর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় যে, ডিভোর্সের উদ্দেশ্যে মা ডিভোর্স পেপারে স্বাক্ষর করছেন।

কোলে থাকা ৩ বছরের কন্যা শিশুটি হেসে হেসে মাকে বলছে, “মা ওখানে কি লিখতেছেন?” অথচ, ওই কন্যা সন্তানটি জানেই না যে, তার জীবনের সবচেয়ে বড় সুখ স্নেহ আর ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হতে যাচ্ছে। এ সন্তানের কি অপরাধ? একটি বিচ্ছেদে এমন অসংখ্য শিশু স্নেহ, ভালোবাসা এবং বেঁচে থাকার অধিকার থেকে এক নিমিষেই বঞ্চিত হয়ে পড়ে।

সন্তানদের অন্তরকে বোঝা প্রত্যেকের উচিত। তাদের ভবিষ্যত চিন্তা অতীব জরুরি।

অতএব, পারিবারিক দ্বন্দ্ব সমাধানে যথেষ্ট তৎপর থেকে উভয় পক্ষের ভুলগুলো সুধরে নিয়ে নিজ সন্তানদের প্রতি সদয় হোন এবং তাদের অধিকার বঞ্চিত হওয়া থেকে রক্ষা করুন।

-আবদুর রশিদ

শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম।