হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। পরিস্থিতির কারণে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন তিনি।

ট্রাম্প লেখেন, ওয়াশিংটন ডিসিতে অদ্ভুত এক সন্ধ্যা গেল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে।

আমি পরামর্শ দিয়েছিলাম অনুষ্ঠানটা চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। যাই হোক, এই সন্ধ্যাটা যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, সেভাবে হয়নি; আমাদের এটা আবার আয়োজন করতে হবে।

এই বার্ষিক ডিনারটি হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়। সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া জগতের অনেক তারকাও এতে উপস্থিত ছিলেন।