জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপানের প্রভাবশালী জাতীয় দৈনিক মাইনিচি শিম্বুন-কে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন।

গতকাল ৪ মে টোকিওতে নেওয়া এই সাক্ষাৎকারটি আজ বিশেষ গুরুত্বের সাথে প্রকাশ করেছে পত্রিকাটি।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দৃঢ় ও সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে এখনো টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এবং ব্যাপক সাংবিধানিক সংস্কার ছাড়া তা সম্ভব নয়। দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা ও ন্যায়বিচারের অনুপস্থিতি দেশের মানুষকে গভীর সংকটে ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট এবং সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখনো টেকসই ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এবং ব্যাপক সাংবিধানিক সংস্কার ছাড়া প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা এবং ন্যায়বিচারের ঘাটতির কারণে দেশের সাধারণ মানুষ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণভিত্তিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে জামায়াতে ইসলামী সকল ধরনের উগ্রবাদের বিরোধী এবং দলটি সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক পন্থায় সংস্কারের দাবিতে সক্রিয় থাকবে। তিনি জাপানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।