বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে দলের জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন করে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া এসব নেতার অভিজ্ঞতা ও দক্ষতা দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে দলটি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন মনোনীত সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলকে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তারা কার্যকর অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।