বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।