পোস্ট ইলেকশন অবজারভেশন এর অংশ হিসেবে বাংলাদেশ সফররত অ্যাডভান্সিং ইলেক্টোরাল ডেমোক্রেসি ইন এশিয়া (এএনএফআরইএল)-এর প্রতিনিধি গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সাথে বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সংঘটিত নানা বিষয়ে আলোচনা করা হয়। সফরত প্রতিনিধি দল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানের বিষয়ে জানতে চান। এসময় জামায়াতের পক্ষ থেকে নানা বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন এএনএফআরইএল-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস ও এএনএফআরইএল-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি) থারিন্দু আবেয়ারথনা।

বৈঠকে এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. শিশির মনির।

বৈঠক শেষে বাংলাদেশের জাতীয় নির্বাচন-২০২৬ পর্যবেক্ষণ সম্পর্কিত এএনএফআরইএল-এর একটি প্রতিবেদন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের কাছে হস্তান্তর করেন ঢাকা সফররত প্রতিনিধি দল। প্রেস বিজ্ঞপ্তি।