বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।
শিক্ষা বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান।
মহানগরীর অফিস ওয়ার্ডের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। এসময় মহানগরীর সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমানসহ মহানগরীর অফিস ওয়ার্ডের সকল ইউনিট সভাপতি-সেক্রেটারি উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগরীর অফিস ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগরীর নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেন, "দ্বীন কায়েমের আন্দোলনের কর্মীরা নিঃস্বার্থ ভাবে নিরলস কাজ করতে হয়"। ইসলামী আন্দোলনের কর্মীদের জান ও মাল কুরবানির মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য কাজ করতে হয়। ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীরা নিঃস্বার্থ এবং আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে। তিনি উপস্থিত কর্মীদের দ্বীন কায়েমের আন্দোলনে অতীতের মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।