শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থায় পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খানের পাঠানো একটি আধাসরকারি চিঠির (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।