দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্ববর) হাবিপ্রবি কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে হাবিপ্রবি'র মোট ৮টি অনুষদের অধীনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। অনুষদগুলো হলো— কৃষি অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, ফিসারিজ অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.hstu.ac.bd), জনসংযোগ ও প্রকাশনা শাখার অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/share/1DV4G8ebrt/) এবং বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।