মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করেছে।

রোববার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক নিদের্শনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধায়নে থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৭জন মাদক সেবনকারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করে।

৭ মাদক সেবনকারীকে নিবার্হী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা খরে

বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

মাদক কারবারীরা হলো- মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্ৰামের বাবুল প্রধিনের ছেলে মোঃ সাদ্দাম প্রধানিয়া (২০), উত্তর বাইশপুর গ্ৰামের মমিন মিয়াজীর ছেলে গোলাম রাব্বী (২২), বাইশপুর গ্ৰামের ইউসুফ আলী সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার (২৯) ও মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুরের সাহেব বাজারের মোঃ মোস্তফার ছেলে শাহ আলম (৩০)।

মতলব উত্তর থানাকে মাদক মুক্ত রাখতে মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।