জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের টার্মিনাল থেকে একটি বিশাল গনমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য জামায়াতের জেলা কর্ম পরিষদ- শূরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের অনুষ্ঠান শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী খায়রুল ইসলাম, কুষ্টিয়া জেলা সহ-সভাপতি হাসান রুহানী সুমন, কুষ্টিয়া শহর সভাপতি লাকনুর রহমান, হাজী মমতাজ আলী, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, প্রকাশনা সম্পাদক শফিউদ্দিন, শহরের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসাইন, কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি আজমুল ইসলাম, মিরপুর উপজেল সভাপতি আব্দুল আলিম রানা, কুমারখালী উপজেলা সভাপতি ফারুক হোসাইন, খোকসা উপজেলা সভাপতি মোজাফফর রহমান, দৌলতপুর উপজেলা সভাপতি আহসান হাবীব, ইবি থানা বিল্লাল হোসাইন, ভেড়ামারা উপজেলা সভাপতি শফিকুল আজম, ইন্ডাস্ট্রিয়াল থানা শাখার সভাপতি শাহাবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, অতি দ্রুত গণমানুষের ৭০ শতাংশ ভোটের রায় মেনে নিন। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের পরিণতিও ভারতে হতে পারে।
তারা আরও বলেন, যদি জুলাই আন্দোলন সংঘটিত না হতো, তবে কেউ লন্ডন থেকে এসে ভোটার হতে পারত না, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারত না এবং কেউ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রীও হতে পারত না। আপনারা চাঁদাবাজি ছেড়ে সঠিক পথে ফিরে আসুন। অন্যথায় এদেশের জনতা আপনাদের অবস্থাও ফ্যাসিবাদের মতো করবে।