মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট আয়োজিত মুন্সীগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম প্রকল্পের আওতায় “ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস” কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ মে রবিবার মুন্সীগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুছাব্বিরুল ইসলাম বক্তব্য রাখেন প্রশিক্ষণ প্রোগ্রামের প্রশিক্ষক মোঃ ফাহিম সিদ্দিকী প্রশিক্ষণ বিষয় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদি হাসান তুহিন সাব্বির আহমেদ দিপু, মুন্সিগঞ্জ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ৩ দিন ব্যাপি প্রশিক্ষণে শিশু কিশোর কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা সংবাদ কর্মীদের ভূমিকা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় এ ছাড়া গুগল ফর্মের কীভাবে বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম তৈরি করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শিক্ষা দেন কীভাবে গুগল ফর্ম তৈরি, প্রশ্ন সংযুক্ত, উত্তর সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করা যায়। এছাড়া মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ সহজ ও দ্রুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের গুরুত্বও তুলে ধরেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।