সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এর শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের প্রত্যয়ে খুলনার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ সি ইউ সি কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২০ মে) বিকেলে নগরীর ৬১, সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে সি ইউ সি স্কুলে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন, "সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে ওরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে। সি ইউ সি স্কুল যেভাবে প্রতিকূলতার মাঝে এই শিশুদের শিক্ষার আলো দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। জনগণের সেবক এবং নির্বাচিত এমপি হিসেবে এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব। তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহ্বান জানান এবং মানবিক সমাজ গঠনে এই ধরণের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

আরিফা ইসলাম খুকুমণি ও হাওয়ারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি (ঈটঈ) সংগঠনের সভাপতি মো. শাহীন হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ এবং সাংগঠনিক কার্যক্রম উপস্থাপনা করেন সি ইউ সি সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মো. মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তার, সহকারী শিক্ষক জাহিদ হাসান শুভ, মিম আক্তার মনিকা, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ধনঞ্জয় রায়, মনিরুল ইসলাম, ঝর্না আক্তার এবং আকলিমা আক্তার, বর্ষা আক্তার, সুখী আক্তার, শুভ, শাহীন এবং সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।