যশোরে অসচ্ছল ও নি¤œআয়ের পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক পেশাজীবী থানা। সোমবার (১৮ মে) শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়।
পেশাজীবী থানার সভাপতি খনন্দকার রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: বেলাল হুসাইন। তিনি বলেন, ইসলাম মানবতার কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে খন্দকার রাশেদুজ্জামান রতন বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও বাইসাইকেল শুধু উপহার নয়, বরং একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা। সমাজে বৈষম্য ও দারিদ্র্য দূর করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি সবাইকে মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, ব্যবসায়িক ফোরামের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।