মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা (এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন)। তিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সূত্র জানায়, আগামী ১২ মে ২০২৬ মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
মোংলা বন্দরে যোগদানের আগে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক ও নৌ-পরিবহন খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্বে যোগ দিতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।