খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি এবং দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট প্রদান করেন। বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে সাথে সাথে গননার পর ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলা ট্রিবিউনের মো. হেদায়েৎ হোসেন মোল্লা পেয়েছেন ৫০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র ফটো সাংবাদিক এম এ হাসান পেয়েছেন ৬০ ভোট। এছাড়া সহ-সভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন (১১৯ ভোট), মো. জাহিদুল ইসলাম (১০৫ ভোট) এবং কাজী শামিম আহমেদ (৯৬ ভোট)। যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. বেল্লাল হোসেন সজল এবং পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বশির হোসেন। নির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন মো. মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত । এর আগে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম।