মৌলভীবাজার সংবাদদাতা: ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ’ সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সভাপতি এড. মোস্তাক আহমদ মম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ চৌধুরী মশু। বক্তব্য রাখেন সাংবাদিক আনহার আহমদ সামশাদ, এস এম মেহেদী হাসান, দেওয়ানী জামে মসজিদের ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে।