গত ৭ দিনে কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে দু‘জন আসামিসহ ৭৮ লক্ষ ৭৯ হাজার ১শত ৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।
সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।