বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশু যথাযথ নিয়মে জবাই এবং জবাইকৃত পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা জেলা বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ আল মাসুম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান।
ঘর উপহার
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : মানুষের মৌলিক চাহিদার অন্যতম বাসগৃহ। অথচ এখনো আমাদের সমাজের অনেক মানুষজন রয়েছে জরাজীর্ণ ঘর নিয়ে, আবার কেউবা আছে সম্পূর্ণ বাস্তহাারা অবস্থায়। এমনই এক অসহায় বয়োবৃদ্ধা মহিলার নাম নেহারী বিবি (৭০)। সিলেটের তামাবিল নলজুরী দক্ষিণ পাড়ায় যার বসবাস। স্বামী মোহাম্মদ আলী অনেক দিন হলো মারা গেছেন। ৪ মেয়ে বিয়ে হয়ে গেছে, নেই কোন ছেলে। জানা গেছে মেয়েরা স্বামীর ঘরে থাকলেও তারা কখনো মায়ের খোঁজ খবর নেয় না। এই অবস্থায় একটি কূড়ে ঘরই নেহারী বিবি আবাস্থল। এলাকার মানুষের কাছে হাত পেতে যেটুকু পান তা দিয়েই চলে অসহায় এই বৃদ্ধার আহারী। নেহারী বিবির এই করুন অবস্থা দেখে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ডিএনএম এন্টারপ্রাইজের পরিচালক মনিরুজ্জামান মনির। সম্প্রতি মনিরুজ্জামান মনির নেহারী বিবির ঘরটি নতুন করে নির্মান করার কাজ শুরু করেন। ঘরের প্রায় কাজ প্রায় শেষ পর্যায়, তবে আংশিক কিছু কাজ এখনো বাকি আছ। নতুন ঘর পাওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে নেহারী বিবি আবেগাপ্লুত হয়ে বলেন আমার বলার কিছই নেই, শুধু মনির বাবাজির জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো। আমার ত কোন ছেলে নেই, মনে করবো আল্লাহর পক্ষ থেকে এই মানুষটাকে দিয়ে আমার ছেলের জায়গাটা পূরণ করা হয়েছে।
ভূমিসেবা মেলার উদ্বোধন
নীলফামারী : নীলফামারী জলঢাকায় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত উদ্বোধনীতে “ জনবান্ধব অটোমেমিটেড ভূমি ব্যাবস্থাপনা “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ে নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লা সালাফী। এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ নাজমুল আলম, কৃষি অফিসার মিজানুর রহমান, প্রাণী সম্পদ অফিসার মৌসুমী আক্তার, উপজেলা জামায়াতের আমীর মোখলেছূর রহমান মাস্টার,জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর : শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ মে) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকা- আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে নারী ও শিশুদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে । মানববন্ধন থেকে অবিলম্বে রামিসা হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত শেষ করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সারা দেশে বিভিন্ন সময়ে সংঘটিত ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৩ মে শনিবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সংগঠক আসানূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ভবতোষ বিশ্বাস জয়, ঝলক দত্ত ।