রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলী উদ্ধার এবং বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আই-বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসির একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড তাজা গুলী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলী কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।